কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘জনগণ টেক ব্যাকে নয়, মুভ অন বাংলাদেশে বিশ্বাসী’

প্রতিবাদ সমাবেশ শেষে বক্তব্য দেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা
প্রতিবাদ সমাবেশ শেষে বক্তব্য দেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা

জনগণ টেক ব্যাকে নয়, ‘মুভ অন বাংলাদেশে’ বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে পুরান ঢাকার ধোলাইখালে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের প্রতিবাদে এ সভার আয়োজন করে পুরান ঢাকার বিভিন্ন থানা-ওয়ার্ড আওয়ামী লীগ।

সাঈদ খোকন বলেন, মুভ অন বাংলাদেশ মানে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা বিএনপির টেক ব্যাকে বিশ্বাস করি না। যারা পেছনে টেনে ধরতে চায়, তাদের প্রতিহত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যখন দেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে স্বনির্ভর করে তুলছেন, এদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সারা বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে... সেই মুহূর্তে বিএনপি স্লোগান দিচ্ছে- ‘টেক ব্যাক বাংলাদেশ’।

বিএনপির এমন স্লোগানের নিন্দা এবং ধিক্কার ডিএসসিসির সাবেক মেয়র বলেন, যারা প্রিয় মাতৃভূমি এবং মাতৃভূমির উন্নয়নকে টেনে-হিঁচড়ে পিছিয়ে নিয়ে যেতে চায়, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা হৃদয়ের গভীর থেকে তাদের ধিক্কার জানাই। শুধু ধিক্কার জানালেই চলবে না, এই অপশক্তিকে রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

এই আওয়ামী লীগ নেতা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি-জামায়াত ১৭ কোটি মানুষকে অবরোধ কর্মসূচি দিয়েছে। তারা মানুষ ও বাস পুড়িয়ে ক্ষমতায় যেতে চায়। তারা ভূতের পায়ের ওপর ভর করে উল্টো পথে এগিয়ে যেতে চায়। তারা এদেশকে ধ্বংস করতে চায়। তারা তাণ্ডবলীলা চালিয়ে উন্মাদের মতো আচরণ করছে... তাদের প্রতিহত করতে হবে।

এসময় তিনি ‘শেখ হাসিনার নির্দেশ, মুভ অন বাংলাদেশ’- স্লোগান দেন। প্রতিবাদ সভা শেষে সাঈদ খোকনের নেতৃত্বে পুরান ঢাকার ধোলাইখাল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ইংলিশ রোড ও তাঁতীবাজার মোড় ঘুরে নর্থ-সাউথ রোডে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X