কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণই সরকারকে সর্বোচ্চ চাপে ফেলবে : সমমনা জোট

জাতীয়তাবাদী সমমনা জোটের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী সমমনা জোটের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

একদফা দাবিতে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

পরে ড. ফরহাদ বলেন, অনির্বাচিত এই সরকার আবারও ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল। কিন্তু জনগণ জাতীয়তাবাদী শক্তির প্রতি আস্থা ও ভরসা রেখে রাজপথে নেমে এসেছে। অবরোধকে সফল করে জনগণ সরকারকে বুঝিয়ে দিয়েছে যে, জোর করে আর বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। সুতরাং অবিলম্বে জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণ সরকারকে সর্বোচ্চ চাপের মুখে ফেলবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X