শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ভিপি নুর

রোববার পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের (নুর) বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রোববার পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের (নুর) বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জানিয়েছেন, একদফা দাবিতে তারা শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধ করছেন। সরকারপ্রধানের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।

আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের (নুর) এক বিক্ষোভ মিছিলপরবতী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা জানান।

এর আগে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিরোধীদলসমূহের ডাকা দেশব্যাপী দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় আলরাজি কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, গত ৫২ বছরে এ দেশে এমন স্বতঃস্ফূর্ত হরতাল-অবরোধ পালন হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ পালন করছে। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধ করছি। সরকারপ্রধানের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।

তিনি বলেন, হরতালের আগে থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ডিমের হালি ৫৬ টাকা, পেঁয়াজ ১০০ টাকা। সরকারের পতন না হলে জিনিসপত্রের দাম আরও বাড়বে, এমনকি দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তাই জনগণকে আহ্বান জানাব- আপনারা রাস্তায় নামুন। রাস্তার নেমে সরকারের পতন ঘটান। এই আন্দোলন দেশের অস্তিত্ব রক্ষার আন্দোলন। এই আন্দোলন মানুষের ভোট-ভাত ও খেয়েপরে বেঁচে থাকার আন্দোলন। সরকারের পতন না হলে দেশ একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে।

দলের এই অংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ২৮ অক্টোবর থেকে গণঅধিকার পরিষদ রাজপথে লাগাতার আন্দোলন করে যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনকে বানচাল করতে আওয়ামী লীগ মোড়ে মোড়ে পাহারা বসিয়েছে, ভিন্নমতের মিছিলে হামলা করছে। গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগের এই কাউন্টার প্রোগ্রাম স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তাবিষয়ক সহসম্পাদক হেলেনা আক্তার, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X