কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে পুরান ঢাকায় যুবলীগের বিক্ষোভ মিছিল 

বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। ছবি : কালবেলা  
বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। ছবি : কালবেলা  

অবরোধ কর্মসূচির নামে বিএনপি-জামায়াতের ‘অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সোমবার (৬ নভেম্বর) পুরান ঢাকার জয়কালী মন্দির এলাকায় অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি জয়কালী মন্দির থেকে শুরু করে কাপ্তান বাজার প্রদক্ষিণ করে ফের ওয়ারী চন্ডিচরণ রোডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য রাখেন দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা। এ ছাড়া বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে রাজধানীর প্রতিটা ওয়ার্ড ও থানা এলাকায় সতর্ক অবস্থানে নিয়েছে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

যুবলীগের নেতাকর্মীরা বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত অবরোধের নামে নাশকতা করে নির্বাচনকে বানচাল করতে চায়, জানমালের ক্ষতি করতে চায়। তাদের উদ্দেশ্য হলো দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। কিন্তু আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা তা কখনো হতে দেবে না। জনগণের জানমাল রক্ষায় এই সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীরা সতর্ক পাহারায় রয়েছে বলেও মন্তব্য করেন নেতারা।

দক্ষিণ যুবলীগের বিক্ষোভ মিছিলে দক্ষিণের সহসভাপতি আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, অর্থবিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, উপদপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান আরিফ, উপমুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন ফালান, কার্যনির্বাহী সদস্য এম আর মিঠুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X