কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৭ নভেম্বর স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ : জাগপা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুধু কোনো দিবস নয়। সেই দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। কেন না সেদিন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। সুতরাং ৭ নভেম্বর হলো বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার কবচ। মঙ্গলবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

খন্দকার লুৎফর রহমান বলেন, ১৯৭১ সালে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। ১৯৭৫ সালে জাতীয় সংসদে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় দেশের ক্রান্তিকাল চলছিল। এমনই পরিস্থিতিতে জাতিকে নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়ে আবারও ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন জিয়াউর রহমান। এর মধ্য দিয়েই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে। যেমনটি নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা মরহুম শফিউল আলম প্রধান। আজ তিনি বেঁচে থাকলে আবারও রাজপথে নেতৃত্ব দিতেন।

খন্দকার লুৎফর রহমান দুঃখ করে বলেন, আজও আমদের গণতন্ত্রের জন্য ভোটের অধিকার ভাতের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। আজ সেই অধিকার আদায়ের জন্য যখন বিরোধীদলগুলো আন্দোলন করছে, ঠিক সেই সময় এই সরকার জাতীয় ও বিরোধী দলের নেতাদের গণগ্রেপ্তার, খুন এবং ভিন্নমতাবলম্বীদের নামে গণহারে গায়েবি মামলা দেওয়া হচ্ছে তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। দেশজুড়ে সরকার একটি ভীতিকর ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১০

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১১

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১২

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৩

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৪

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৫

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৬

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৭

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৮

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৯

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

২০
X