কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সমর্থনে শাহবাগে ছাত্রদলের মিছিল

অবরোধের সমর্থনে শাহবাগে বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রদল। ছবি : কালবেলা
অবরোধের সমর্থনে শাহবাগে বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রদল। ছবি : কালবেলা

আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকে দেশব্যাপী চলমান তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সংগঠনের প্রথম সহ-সভাপতি তানজিল হাসানের নেতৃত্বে মৎস্যভবন মোড় থেকে শাহবাগ অভিমুখে এই মিছিল হয়।

মিছিলকারীরা জানান, মিছিলটি রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন পার হলে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের যৌথ হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এইচএম আবু জাফর, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন হোসেন রিপন ও ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম আহত হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আবু জাফর, মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ হোসাইন, রুহুল আমিন হিমেল, সদস্য আনিসুর রহমান খান, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন হোসেন রিপন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফরিদ উদ্দিন রাজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক শাহীন ফরাজি, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইজাবুল মল্লিক, শরীফুল ইসলাম শরীফ, জহিরুল ইসলাম শুভ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আল আমিন মৃধা, সায়রা চন্দ্রা সারা, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক হোসাইন, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, বংশাল থানা ছাত্রদলের নেতা জুনায়েদ ইভান শান্ত, তেজগাঁও কলেজের ছাত্রদল নেতা নাজমুল হাসান পাপন, মারজান বিন জাহাঙ্গীর, আল আমিন, ফরহাদ প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X