কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১২:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ক্ষমতার পরিবর্তন হলে সব উন্নয়ন বিনষ্ট হবে : নসরুল হামিদ

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : কালবেলা
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় না আসলে এতদিনের যে উন্নয়ন সারাদেশে হয়েছে তা বিএনপি-জামায়াত বিনষ্ট করবে বলে সতর্ক করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ট্রাফট ঘাস দ্বারা নির্মিত জিনজিরা ঈদগাহ ও খান বাহাদুর হাজী হাফেজ মোহাম্মদ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৫)'২৩ এর উদ্বোধনকালে সুধী সমাবেশের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। মেট্রোরেল, রাস্তাঘাট, টানেল, এয়ারপোর্টেসহ সব ধরনের উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার সরকার আছে বলেই সেটি সম্ভব হচ্ছে। আর আগামী নির্বাচনে যদি এটার কোন পরিবর্তন হয় তাহলে সবকিছু উল্টে যাবে। সব ধ্বংস করে ফেলবে। তারা লুটপাটকারী, দুর্নীতিবাজ ও ধ্বংসকারী। ওরা ক্ষমতায় আসলে সব কিছু বিনষ্ট করবে।

তিনি আরও বলেন, চোখের সামনে উন্নয়ন দেখতে পাচ্ছেন। ২০ বছর আগে কী ছিল আর এখন কী আছে। আপনারাই বিচার করবেন।

বিদ্যুত সেক্টরে সরকারের অভূতপর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে এ মন্ত্রী বলেন, এখন ২৪ ঘণ্টা বাতি জ্বলে। এখানে আগে ১৬ ঘণ্টা বাতি জ্বলত না। মুরুব্বিরা বলতে পারবেন। আগে এখানে রাস্তা ছিল না। এখন কত সুন্দর রাস্তা হয়েছে। নতুন প্রজন্মের যারা আছে চাইলে আমি তাদের আগের রাস্তার ছবি দেখাতে পারি।

জিনজিরা ফুটবল মাঠের কথা তুলে ধরে নসরুল হামিদ বলেন, ইউরোপ থেকে টার্ফ নিয়ে এসে এই মাঠে বসানো হয়েছে। আমি নিজে খেলাধুলার মানুষ। পর্যায়ক্রমে কেরানীগঞ্জের সব মাঠে এমন টার্ফ বসানো হবে। মুরুব্বিরা এখানে হাটবেন, বাচ্চার হ্যান্ডবল-ভলিবল-ব্যাডমিন্টনসহ সব ধরনের খেলাধুলা করবে।

জিনজিরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড লিগ পর্যায়ে এ টুর্নামেন্ট অংশ নিচ্ছে। সেরা চার দল সেমিফাইনাল ও সেরা দু'দল ফাইনালে খেলবে।

আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, জিনজিরা ইউনিয়নের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ইউনিয়নে বসবাসকারী সাধারণ জনসাধারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১০

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১১

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১২

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৪

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৫

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৬

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৭

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৮

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৯

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

২০
X