কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল প্রত্যাখ্যান করে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জনগণ সরকারের ফরমায়েশি নির্বাচনী তপশিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে; এই ষড়যন্ত্রমূলক ও গণবিরোধী তফসিল বাতিল এবং কেয়ারটেকার সরকারের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিক্ষোভ মিছিলটি উত্তরা আজিমপুর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহিবুল্লাহ ও জামাল উদ্দীন, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাজহারুল ইসলাম এবং ছাত্রনেতা সালাহউদ্দীন প্রমুখ।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ড. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের সহায়ক শক্তি ছিল না; এখনো নয়। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নিয়ে নগ্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

রেজাউল করিম বলেন, সরকার একতরফা নির্বাচন করার জন্য দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। চলমান বিরোধী দলীয় আন্দোলন নির্মম ও নিষ্ঠুরভাবে দমনের জন্য সারা দেশেই গ্রেপ্তার চালানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X