কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল বয়কট করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ 

তপশিল বয়কট করে দুপুরে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা
তপশিল বয়কট করে দুপুরে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বয়কট করে রাজধানীতে ফারুক হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে পল্টন এলাকায় এই বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় কিছু সময়ের জন্য পল্টন মোড় অবরোধ করে রাখেন তারা।

বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, ‘আমরা এই নির্বাচন কমিশনের দেওয়া অবৈধ তপশিল বয়কট করলাম। দেশের মানুষ এই তপশিল মানে না, মানবে না। এই আওয়ামী সরকার আজকে এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে, তারা এখন লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো আচরণ শুরু করছে। বিরোধী রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ, কৃষক শ্রমিক কেউই রেহাই পাচ্ছে না।’

গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান বলেন, ‘আমরা গণঅধিকার পরিষদ এই সরকার ও নির্বাচন কমিশনের দেওয়া অবৈধ তপশিল প্রত্যাখ্যান করলাম।’

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, ‘এই সরকার এখন পুলিশ আর র‍্যাব দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকারের এই পুলিশ বাহিনীর ভয়ে আমরা আন্দোলন বন্ধ করবো না। আজকে আওয়ামী সরকার পুলিশকে ব্যবহার করে শুধু বিরোধীদলগুলোর নেতাকর্মী নয়, শ্রমিকদের বুকে গুলি চালাচ্ছে। কোনো আন্দোলনই সহ্য করতে পারছে না সরকার।’

সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদ নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নেতা অধ্যাপক মাহবুব হোসেন, এডভোকেট শিরিন আকতার, আরিফ বিল্লাহ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X