কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শিবপুরে বিএনপির মশাল মিছিল

মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যানসহ সরকারের পদত্যাগের একদফা দাবিতে নরসিংদীর শিবপুরে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে শিবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই মশাল মিছিল হয়।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের তত্ত্বাবধানে মিছিলটি কলেজগেট থেকে শুরু হয়ে ফ্যামিলি পার্ক রেস্টুরেন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে।

এদিকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছে, নির্বাচন কমিশনকে (ইসি) সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পরিণতির ভয় দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে।

রিজভী বলেন, এমনও শোনা যাচ্ছে, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের বলা হয়েছে আপনারা যদি আমাদের কথা ও সরকারের কথা না শোনেন তাহলে আপনাদের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার পরিণতি হবে। এই ভয় দেখিয়েই তপশিল ঘোষণা করা হয়েছে। সর্ব মহলে এই কথা প্রচারিত আজকে।

গতকাল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন। বিএনপি এই তপশিলকে একতরফা আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X