কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

এমপি হতে চান গোলাম রাব্বানী

গোলাম রাব্বানী। ছবি : সংগৃহীত
গোলাম রাব্বানী। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর- ২ (রাজৈর-মাদারীপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে দলীয় ফর্ম সংগ্রহ করার ঘোষণা দিয়েছেন গোলাম রাব্বানী। সোমবার (২০ নভেম্বর) বেলা ১১টায় তিনি দলীয় ফর্ম সংগ্রহ করবেন বলে নিশ্চিত করেছেন। আজ শনিবার (১৮ নভেম্বর) এ বিষয়ে তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি পোস্ট দিয়ে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মাদারীপুর বলতে প্রায় সবাই সদর, শিবচর আর কালকিনি উপজেলাকে চেনেন। কিন্তু ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত প্রায় ২৩০ বর্গ কিলোমিটার আয়তনের ৪র্থ উপজেলা, রাজৈরকে চেনেন না বললেই চলে। এই কম চেনা-জানার কারণ হচ্ছে, স্বাধীনতা-পরবর্তী সুদীর্ঘকাল রাজৈরকে ধারণ করবে এমন নিজস্ব কোনো জনপ্রতিনিধি পায়নি। ফলে, রাজৈর শিক্ষা, অবকাঠামো, রাস্তাঘাট, কলকারখানা, শিল্প-সংস্কৃতি তথা উন্নয়নের যে কোনো মানদণ্ডে বাকি ৩ উপজেলার চেয়ে যোজন যোজন পশ্বাৎপদ জনপদ।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নিজ জন্মস্থান হিসেবে সেই ছোটবেলায় রাজৈরকে যেমন দেখেছি, ৩ যুগের ব্যবধানে সেই একই রাজৈরকে দেখছি, চোখে পড়ার মতো কোনো বিশেষ পরিবর্তন নেই, দেশজুড়ে উন্নয়নের এই মহাসমারোহেও রাজৈর উন্নয়ন বঞ্চিত! অথচ রাজৈরবাসীর ৮০ শতাংশ প্লাস ভোট সদা নৌকার ঝুলিতে। এবার দলমত নির্বিশেষে চির অবহেলিত, উপেক্ষিত রাজৈরবাসী মহান সংসদে তাদের যৌক্তিক ও ন্যায্য প্রত্যাশার কথা বলতে, নিজস্ব জনপ্রতিনিধি চায়।’

তিনি আরও বলেন, ‘আমি রাজৈরের সন্তান হিসেবে রাজৈরবাসীর এই প্রাণের দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে তুলে ধরতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর- ২ (রাজৈর-মাদারীপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আগামী ২০ তারিখ, সোমবার বেলা ১১ টায় দলীয় ফর্ম সংগ্রহ করব ইনশাআল্লাহ।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থনও প্রত্যাশা করেন গোলাম রাব্বানী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X