কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হরতাল সফলে মুগদায় মৎস্যজীবী দলের মিছিল 

মুগদা বিশ্ব রোডে মৎস্যজীবী দলের মিছিল। ছবি : সংগৃহীত
মুগদা বিশ্ব রোডে মৎস্যজীবী দলের মিছিল। ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও এক দফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মুগদা বিশ্ব রোডে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।

এসময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান। এ ছাড়াও সরকারের পদত্যাগ, বর্তমান সংসদ বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, মো. শাহ আলম, কবির উদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, জহিরুল ইসলাম বাসার, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সচিব কে এম সোহেল রানা, কেন্দ্রীয় সদস্যদের মধ্যে ইব্রাহিম চৌধুরী, হাজি আবু বকর সিদ্দীক, এইচএম আবু সাঈদ, মহানগরের দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায় মনজুর রহমান ভূঁইয়া ও মহানগর দক্ষিণের অন্যতম নেতা শাহাদাত হোসেন প্রমুখ নেতারা।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করে বিএনপি-জামায়াতে ইসলামী। আজ রোববার ভোর ৬টায় থেকে মঙ্গলবার ভোর ৬টায় পর্যন্ত চলবে এই হরতাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X