কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত : চুন্নু

জাপা মহাসচিব মুুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি
জাপা মহাসচিব মুুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরুর প্রথম দিনে এ কথা বলেন তিনি।

চুন্নু বলেন, ‘এবার আমরা মহাজোটের অংশ হয়ে নয়, এককভাবেই ৩০০ আসনে নির্বাচন করতে চাই।’

মহাসচিব বলেন, ‘প্রাথমিক কাজ শুরু করেছি। প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি। নির্বাচনী আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।’

সংলাপ বিষয়ে জাপা মহাসচিব বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে; তবে এখনও সময় আছে আলোচনায় বসার।

দলে কোনো বিভেদ নেই দাবি করে তিনি বলেন, জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ দল।

রোববার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর জি এম কাদেরপন্থিরা বলেন, রওশন এরশাদ দলের পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই।

জাপা মহাসচিব চুন্নু বলেন, ‘দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রওশন এরশাদের। তিনি কার সঙ্গে কী আলাপ আলোচনা করেছেন, সেটা ধরার মধ্যে না। এটাকে আমরা আমলে নিচ্ছি না।’

রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের দেখা করার বিষয়ে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর মসিউর রহমান রাঙ্গা বলেন, নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। সেই সঙ্গে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজনে রাষ্ট্রপতিকে অনুরোধ জানান তিনি।

এরই মধ্যে রওশনপন্থিরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নির্বাচনে যাওয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে।

এদিকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X