মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মাকে বাঁচাতে মানবিক আবেদন ‘মাকে হারাতে চাই না’

গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাপস সরকার প্রান্ত ও তার মা। ছবি : সংগৃহীত
গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাপস সরকার প্রান্ত ও তার মা। ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী তাপস সরকার প্রান্তের মা ‘স্কোয়ামস সেল কারসিনোমা’ নামে ক্যান্সারে আক্রান্ত। তার অপারেশনের জন্য ১০ লাখ টাকা প্রয়োজন। স্বল্প আয়ের পরিবারটির পক্ষে এ অপারেশনের খরচ যোগানো সম্ভব হচ্ছে না।

তাপস সরকার জানান, গত ২ বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সাথে লড়ছেন তার মা। সংক্রমণ তার গলায়ও ছড়িয়ে পড়েছে। তার বাবা একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। তিনি তাদের একমাত্র সন্তান। স্বল্প আয়ের চাকরি দিয়ে সংসার চালানো, মায়ের এতদিনের চিকিৎসার জন্য নেওয়া ঋণ পরিশোধ এবং চিকিৎসা পরবর্তী ধাপে যে বিপুল অর্থ প্রয়োজন তা সামাল দেওয়া প্রান্তের জন্য অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু জীবনের এই নির্মমতার কাছে তিনি জননীকে হারাতে চান না।

প্রান্ত আরও জানান, তার মা ক্যান্সারের চিকিৎসা চলাকালীন গত সপ্তাহে স্ট্রোক করেন এবং তার শরীরের বাম পাশ পুরো অচল হয়ে পড়ে। আগের তিনটি অপারেশন আর রেডিওথেরাপিতে কাজ না করায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার মাথার ক্যান্সার আক্রান্ত স্থানে পুনরায় অপারেশন করতে হবে এবং আরও শক্তিশালী কেমোথেরাপি নিতে হবে। সামগ্রিক প্রক্রিয়ায় খরচ হবে প্রায় ১০ লাখ টাকা; যা তার স্বল্প আয় দিয়ে বহন করা কোনোভাবেই সম্ভব নয়।

প্রান্ত তার মায়ের চিকিৎসার জন্য সবার কাছে অনুরোধ করে বলেন, ‘মাকে হারাতে চাই না। আপনাদের সহায়তায় আর সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি আমার মাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রত্যাশী। একমাত্র আপনাদের আর্থিক সহযোগিতাই আমার প্রত্যাশার আলোর দিশারী হতে পারে।’

আর্থিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যম : তাপস সরকার (প্রান্ত) : ০১৭১৮ ৭১৫৯৩০ (বিকাশ), ০১৮১৫ ২২২৫৫০ (নগদ) ও ০১৭৯৩ ৫৯৫ ৬০৩ (রকেট)। Bank A/C: Bank Name- Dutch Bangla Bank Ltd, AC Name: Tapas Sarker, AC No: 1161030503649, Branch: Gulshan, Routing: 090261725, Swift Code: DBBLBDDH

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X