কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০২:১৯ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রে ভোটার আসলে ৩০০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারি : চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কেন্দ্রে যদি ভোটার আসতে পারে, তাহলে জাতীয় পার্টি ৩০০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে দলটির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কোনো চাপ বা প্রলোভনে আপনারা নির্বাচনে যাচ্ছেন না কি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি একটি বড় দল। তার নিজস্ব রাজনৈতিক কৌশল আছে। সেই কৌশল অনুযায়ী, নির্বাচনে যাবে নাকি যাবে না দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। সেভাবে জাতীয় পার্টি অনেক মিটিং করে, তর্ক-বিতর্ক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে সিদ্ধান্ত না।

মুজিবুল হক বলেন, আমরা নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া আরম্ভ করেছি। আমরা আগেও বলেছি, আমরা পরিবেশ চাই, আস্থা চাই-বিশ্বাস চাই যে, ভোটাররা আসতে পারবে। ভোট নির্বিঘ্ন হবে। আমাদের সংশ্লিষ্ট মহল এই আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, আমরা আশাবাদী যে, ভোটাররা যদি ভোটকেন্দ্রে আসতে পারে তাহলে আমার মনে হয়, ৩০০ আসনে আমরা হয়তোবা দেখা যাবে সংখ্যাগরিষ্ঠতা পেতেও পারি।

জাপা মহাসচিব বলেন, যদি পাই তাহলে আমাদের অনেকেই আছেন, যাদের দেশ চালানোর মতো যোগ্যতা আছে। অনেকে মন্ত্রী ছিলেন, তাদের অভিজ্ঞতা আছে। আমরা নিশ্চয়ই দেশে একটা ভালো সুশাসন দিতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X