কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৬:৩৮ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কে কোথায় মনোনয়ন পাচ্ছেন?

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কেন্দ্রীয় ও হেভিওয়েট কয়েকজন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ছাড়া তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌসের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ঢাকার একটি আসন থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান মনোনয়ন পেতে পারেন ফরিদপুর-১ আসন থেকে। বর্তমানে মনজুর হোসেন বুলবুল এ আসনের এমপি। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে ঢাকার একটি আসনে মনোনয়ন দেওয়া হতে পারে।

দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে নেত্রকোনা-৫ আসনে ওয়ারেসাত হোসেন বেলালের পরিবর্তে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে বর্তমান জয়পুরহাট-২ আসনেই মনোনয়ন নিশ্চিত করার সম্ভাবনা রয়েছে। এস এম কামাল হোসেনকে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের পরিবর্তে খুলনা-৩ আসনে মনোনয়ন দেওয়া হতে পারে।

মীর্জা আজমকে বর্তমান আসন জামালপুর-৩ এ রাখার সম্ভাবনা রয়েছে। আরেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন দেওয়া হতে পারে। ২০১৮ সালের নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন পেতে পারেন। বর্তমানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ওই আসনের এমপি। এ ছাড়া দলের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলকে নেত্রকোনা-৩ আসনে ফের মনোনয়ন দেওয়া হতে পারে বলে দলের সূত্রগুলো নিশ্চিত করেছে।

এদিকে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বর্তমানে সাইফুজ্জামান শিখর ওই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। এর আগে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনে দলীয় মনোনয়ন চেয়ে ফরম তুলেছিলেন সাকিব। আর ঢাকা-১০ আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে চিত্রনায়ক ফেরদৌসের। বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দীন বর্তমানে এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X