কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৫:২৮ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাট-৪ আসনে মিলনই আ.লীগের মনোনয়ন পাচ্ছেন

আমিরুল আলম মিলন। ছবি : সংগৃহীত
আমিরুল আলম মিলন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে চার বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট-৪ আসনে বর্তমান সংসদ সদস্য আমিরুল আলম মিলনই ফের নৌকার মনোনয়ন পাচ্ছেন।

যদিও গুঞ্জন ছিল এই আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ মনোনয়ন পেতে পারেন।

বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ জন। তারা হলেন-বর্তমান সংসদ সদস্য আমিরুল আলম মিলন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ-ই আলম বাচ্চু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জুবায়ের আহমেদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জামিল হোসাইন, মোড়লগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান প্রবীর রঞ্জন হালদার, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও মোড়লগঞ্জ পৌরসভার মেয়র এসএম মনিরুল হক। এছাড়াও ডা. মোশাররফ হোসেন, আব্দুর রহিম খান, সোমনাথ দে, এইচএম মিজানুর রহমান জনি ও ইমরান হোসেন নামে পাঁচজন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে গত শনিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। দ্বিতীয় দিনের বৈঠকে খুলনা বিভাগের ৩৬টি ও বরিশাল বিভাগের ২১টি আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্র জানায়, এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয় ৩ হাজার ৩৬২টি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১০

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১১

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১২

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৩

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১৪

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৫

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৬

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৭

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৮

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৯

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

২০
X