কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে সমমনা জোটের মিছিল

রাজধানীতে মিছিল করেছেন সমমনা জোটের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীতে মিছিল করেছেন সমমনা জোটের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় পূর্বঘোষিত ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। রোববার (২৬ নভেম্বর) সকালে প্রেস ক্লাব-পল্টন-কাকরাইল-প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করেন জোটের নেতাকর্মীরা।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে এবং সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তপশিল বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট। মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এসএম শাহাদত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শাহআলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেলসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, নির্বাচনকে এখন তামাশা ও উপহাসে পরিণত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। তবে একতরফা নির্বাচন করার দিন শেষ। সাধারণ মানুষ নিজের ভোটাধিকার অর্জন করে নিতে রাজপথে নেমে এসেছে, সরকারের পতন সুনিশ্চিত। নির্বাচন হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে, অন্যথায় নির্বাচন হতে দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X