কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর আসনে প্রার্থী দেয়নি জাপা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি (জাপা)।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৮৯ আস‌নে প্রার্থী ঘোষণা ক‌রে‌ছে জাপা। বাকি আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ একটি।

এদিকে ঘোষিত তালিকায় দেখা গেছে, দলটির পৃষ্ঠপোষক রওশন এরশাদের আসন ফাঁকা রাখা হয়েছে।

এ ছাড়া তালিকায় জায়গা পাননি বর্তমান তিন এমপি। তারা হলেন- রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজী ও রংপুর-৩ আসনের সাদ এরশাদ।

ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ। পিরোজপুর-৩ আসনে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাশরেকুল আজম রবিকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাদ এরশাদের আসনে মনোনয়ন নিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

এ বিষয়ে মো. মুজিবুল হক চুন্নু বলেন, মসিউর রহমান রাঙ্গা দল থেকে আগেই বহিষ্কৃত। রুস্তম আলী ফরাজী অনেকদিন দলে আসেন না, তার সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। এ ছাড়া দলে কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X