কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৬ আসন : সাঈদ খোকন ও ফিরোজ রশীদের ভোটের লড়াই 

সাঈদ খোকন ও ফিরোজ রশীদ। পুরোনো ছবি
সাঈদ খোকন ও ফিরোজ রশীদ। পুরোনো ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা-৬ আসনে মনোনয়ন দিয়েছে তার বিপরীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদকেও এই আসনে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

এর আগে ঢাকা-৬ আসন থেকে ২০১৪ ও ১৮ সালে টানা দুবারই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ।

মনোনয়ন পাওয়ার পর সাঈদ খোকন বলেন, ‘নৌকা আজ শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের মার্কা নয়। নৌকা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির মার্কা হয়ে দাঁড়িয়েছে। আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমি পুরান ঢাকার মানুষকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার একজন সারথী হতে চাই। আসন্ন নির্বাচনে এই ঢাকা-৬ আসন দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মুখামুখী অবস্থানে থাকায় ভোটের লড়াই হবে হাড্ডা-হাড্ডি এমনটাই মনে করছেন ওই এলাকার ভোটাররা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ওয়ারী, গেণ্ডারিয়া, সূত্রাপুর, কোতোয়ালির একাংশ ও বংশালের একাংশ পড়েছে এ আসনে। মোট ভোটার দুই লাখ ৬৯ হাজার ২৭৬।

জানা যায়, ২০০৮ সালে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের মিজানুর রহমান খান দীপু। বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের শরিক মহাজোটকে আসনটি ছেড়ে দেওয়া হয়। জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন পান কাজী ফিরোজ রশীদ। ২০১৮ সালের নির্বাচনেও মহাজোট থেকে নির্বাচিত হন তিনি। বিএনপির মির্জা আব্বাস এ আসনের এমপি ছিলেন ১৯৯১ ও ২০০১ মেয়াদে। ১৯৯৬ সালে জয়ী হন আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X