কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে : ওবায়দুল কাদের

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেবে আওয়ামী লীগ। সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল আওয়ামী লীগের নেই। তবে দলটি নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। তাদের দলের কেউ কেউ আসতে পারেন। কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ৩০ তারেখে সব ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, বিশেষ করে দলের মনোনীত প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মানতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালে বিশৃঙ্খলা হবে কি না? জানতে চাইলে কাদের বলেন, আমরা দেখছি কারা কারা চাইছে। আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে। ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। এর ভেতরে আমরা পরিবর্তন, সংশোধন করতে পারব। আমাদের কৌশলগত দিক থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X