কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নগরবাসীর কাছে নৌকায় ভোট চাই’

মেয়র মোহাম্মদ হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা
মেয়র মোহাম্মদ হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগরবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা-৬ আসনে দলীয় প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ সম্পন্নের পর স্মার্ট বাংলাদেশের একটি ভিশন তরুণ প্রজন্মের সামনে রেখেছেন। আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ এবং নগরবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চাই। আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার হাতে প্রধানমন্ত্রী এবং দেশের দায়িত্ব আবারও অর্পণ করতে চাই।

মেয়র মোহাম্মদ হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন।

এ সময় তিনি মেয়র মোহাম্মদ হানিফের জন্য ঢাকাবাসীসহ দেশের মানুষের কাছে দোয়া চান। কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ সব সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় মানবঢাল রচনা করে প্রিয় নেত্রী শেখ হাসিনার জীবন রক্ষা করেছিলেন আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ। তিনি এ দৃষ্টান্ত রেখে গেছেন, যাতে আমরা সব সময় নেত্রীর পাশে থাকতে পারি। আমরা সেই দৃষ্টান্ত অনুসরণ করব। আমরা নেত্রীর সঙ্গে থাকব, কারণ শেখ হাসিনা মানেই বাংলাদেশ; শেখ হাসিনা মানেই উন্নত, সমৃদ্ধ-নিবারপদ বাংলাদেশ।

মোহাম্মদ হানিফের স্মৃতিচারণ করে সাঈদ খোকন বলেন, আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ ঢাকার প্রথম নির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের পাঁচবারের নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। কৈশোর বয়স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু পর্যন্ত তার সাথে ছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ঢাকা শহর ও দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। নগরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি যে আদর্শ রেখে গেছেন আমরা যেন সে আদর্শকে তা ধারণ করে এগিয়ে চলতে পারি।

মেয়র মোহাম্মদ হানিফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথক বাণী দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১০

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১১

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১২

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৩

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৪

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৫

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৬

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৭

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৮

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৯

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

২০
X