রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘নিখোঁজ’ পরিবারের মাঝে ঈদ উপহার বিএনপির

নিখোঁজ নেতাদের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিচ্ছেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। ছবি : কালবেলা
নিখোঁজ নেতাদের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিচ্ছেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। ছবি : কালবেলা

দীর্ঘদিন নিখোঁজ বা গুম রয়েছেন বিএনপির এমন কয়েকজন নেতাকর্মীর পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছে দলটি। রাজধানীর পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে নিহত স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেনের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ জুন) পল্লবীর ৩ ও ৫নং ওয়ার্ডে তাদের বাসায় গিয়ে এসব পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

এ সময় আমিনুল হক বলেন, যে গণতন্ত্র ও বাক-স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই দাবিতে আজও রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে। আর সে আন্দোলনকে স্তব্ধ করার জন্য আজকে গুলি চালানো হচ্ছে, গুম করা হচ্ছে। যে দেশে ভোটের অধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নেই- সে দেশকে কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না।

তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশক জনগণ গণতন্ত্র থেকে বঞ্চিত। এ সরকার গণতন্ত্রকে বন্দি রেখে অবাধ লুটপাট করছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে। এরা আর কখনো জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনেই নিজেদের আখের গোছাচ্ছে। সরকারের একগুঁয়েমির কারণে দেশ এক অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এ থেকে জাতিকে রক্ষা করতে দেশের জনগণ সরকার পতন আন্দোলনের জন্য প্রস্তুত হয়েছে। ঈদের পর জনতার আন্দোলনে এ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, ইনশাআল্লাহ।

এ সময় রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক এম আশরাফুল ইসলাম, আলী আহমেদ রাজু, আইয়ুব আলী তুহীন, হাবিবুর রহমান, এমএ ওহাব আবু, থানা বিএনপি নেতা মো. নয়ন, মো. শাহীন, সোলাইমান হোসেন, জসিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলি গাজিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১০

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১১

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১২

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৪

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৫

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৬

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৭

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৯

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

২০
X