কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘন করায় মহিলা লীগের সভাপতিকে শোকজ

মেহের আফরোজ চুমকি। পুরোনো ছবি
মেহের আফরোজ চুমকি। পুরোনো ছবি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুর-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও মহিলা লীগের সভাপতি মেহের আফরোজ চুমকিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

গাজীপুর-৫ আসনের নির্বাচনী অনুসদ্ধানীর কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ আলিফ রহমান আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই শোকজ দেন।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, ‘প্রকাশিত সংবাদে দেখা যায়, আপনি মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগ দলের মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুর-৫ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা, ২০০৮ এর ৮(খ) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না সে মর্মে ৩ ডিসেম্বর দুপুর ৩টার মধ্যে আপনি স্বয়ং বা আপনার প্রতিনিধির মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হলো।’

উল্লেখ্য, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এর আগে তিনবারের সংসদ সদস্য। এবার ৪র্থবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী। জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার, মিছিল বা শোডাউন করতে পারবেন না। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীর সঙ্গে প্রস্তাবকারী, সমর্থনকারী সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। সে হিসেবে ১৫ ডিসেম্বরের আগে কেউই নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এই নেত্রী মনোনয়নপত্র দাখিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X