কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৯০ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে : রিজভী

রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে আওয়ামী লীগ গত এক মাসে বিএনপির ৯০ জন নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, চলমান হরতাল-অবরোধের কর্মসূচিতে সম্পূর্ণ বিনা কারণে অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছে, ভাঙচুর করেছে, না পেলে পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে।

একজন বিএনপি নেতার স্ত্রীকে ধরে নিয়ে গেছে জানিয়ে রিজভী বলেন, ধরে নিয়ে যাওয়ার পরে তাকে আবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আওয়ামী ঘরানার অনেকে বলেছে, এদের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে। এখানে তো অভিযোগ দেওয়ার ইন্সট্রুমেন্টটা হচ্ছে এই সরকার। সারা দেশে এভাবে আওয়ামী লীগের তাণ্ডব চলছে।

তিনি বলেন, এসব ঘটনা ওবায়দুল কাদের সাহেবরা এড়িয়ে যান এবং আওয়ামী লীগের পুলিশ সম্পূর্ণরূপে এটাকে উপেক্ষা করে। কিন্তু ক্ষমতাসীনরা তা বলেন না। বরং বিএনপি নেতাদের বাড়ির সামনে ককটেল ফুটলে সেখানে উল্টো বিএনপি নেতাদের ধরে নিয়ে যায়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৮০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ১৭টি মামলায় ১ হাজার ৯১০ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানান এই বিএনপি নেতা।

রিজভী প্রশ্ন রেখে বলেন, সরকারের অনাচার-অত্যাচার, দুঃশাসন, নিপীড়নের ভয়াবহ মাত্রা- এটা কি বিদেশি লোকেরা জানতে পারছেন না, ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতরা কি জানে না, আন্তর্জাতিক সম্প্রদায় কি জানে না- সকলেই দেখছেন। পৃথিবীর বিভিন্ন দেশে নানা মানবাধিকার সংগঠন কাজ করে, তারা সেখান থেকে তথ্য-উপাত্ত নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে। তারপরে তারা একটা সিদ্ধান্ত দেয়, তাদের মতামতটা তুলে ধরে।

রিজভী বলেন, দুইদিন আগে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে বলা হয়েছে- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বিরোধীদল ও সমালোচকদের ওপর অব্যাহত আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়টি অসম্ভব হয়ে উঠেছে। আরেকটি একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, আরও অনেক কথা বলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১০

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১১

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১২

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৩

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৪

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৬

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৭

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৮

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৯

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

২০
X