কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের অবরোধ ডাকল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতি এ কর্মসূচি ঘোষণা করেন।

এ টি এম মাছুম বলেন, সারা দেশে আগামী ৩ ডিসেম্বর (রবিবার) ভোর ৬টা থেকে ৫ নভেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।

বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন একতরফা গণবিরোধী তপশিল ঘোষণা করে দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। দেশের বৃহৎ রাজনৈতিক দলসমূহ একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে ফরমায়েসি তপশিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বাচন কমিশন মূলত দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াত নেতা বলেন, নিজেদের দলীয় লোকদেরকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে পাতানো নির্বাচনের চক্রান্ত করছে। রাজনৈতিক দল হিসেবে এটা আওয়ামী লীগের দেউলিয়াত্বই প্রমাণ করে। নির্বাচনের পূর্ব মুহূর্তে অত্যন্ত সুপরিকিল্পতভাবে শুনানি ছাড়াই জামায়াতের নিবন্ধন মামলা সংক্রান্ত আপিলটি খারিজ করে দিয়ে নির্বাচন ও গণতন্ত্র বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার তার একক নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সারাদেশে গণগ্রেফতার ও পুলিশি হয়রানি অব্যাহত রেখেছে। ২৮ অক্টোবর বিএনপি ও জামায়াতের মহাসমাবেশের পর থেকে এ পর্যন্ত ৮৩৭ এর অধিক মামলায় ২০ হাজার ৩২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামী করা হয়েছে ৭৩ হাজার ১২৩ জনকে। আর ৩৫টি মামলায় গত তিন মাসে ৬৩৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X