পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন। ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ টাকা কর না দেওয়ায় মনোনয়নপত্র স্থগিত করেছে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্র স্থগিত করেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম।

বাছাই অনুষ্ঠানে উপস্থিত পটুয়াখালী-২১ সার্কেল সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানান, কর অঞ্চল ঢাকা ৮ সার্কেল ১৬০ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের ২০০০ সাল থেকে ২০০৮-৯ সাল পর্যন্ত ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে। এ ছাড়া ২০২৩-১৩ সাল থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত আপিলাভ ট্রাইবুনালে ৩ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ১৮৩ টাকা রাজস্ব আইনে বিচারাধীন মামলা রয়েছে।

এ ছাড়া পটুয়াখালী-১ আসনে দাখিলকৃত মনোনয়নের মধ্যে, ঋণখেলাপির দায়ে বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন এবং জাকের পার্টির মিজানুর রহমানের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। অপরদিকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাগজপত্র সঠিক না থাকায় মহিউদ্দিন মামুনের মনোনয়নপত্র স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এ বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তারা আগামীকাল সোমবার বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয় চূড়ায় সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র মনোনয়ন বাতিল হয়েছিল। তবে ১০ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী ১ আসন থেকে তিনি সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X