কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সেগুনবাগিচায় যুবদলের বিক্ষোভ মিছিল

সেগুনবাগিচা-বারডেম হাসপাতালের সড়কে মিছিল করে যুবদল। ছবি : সংগৃহীত
সেগুনবাগিচা-বারডেম হাসপাতালের সড়কে মিছিল করে যুবদল। ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে ১০ম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে সেগুনবাগিচা-বারডেম হাসপাতালের সড়কে এই মিছিল হয়।

এ সময় যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. মহসীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, আবদুল জব্বার খান, সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি, সহসম্পাদক পার্থ দেব মণ্ডল, সদস্য কাউসার সরকার মামুন, খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X