কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক বাম জোটের

বাম গণতান্ত্রিক জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স
বাম গণতান্ত্রিক জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স

একতরফা, প্রহসনের ও ভাগাভাগির নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার স্বৈরাচার পতন দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে জোট আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনমত উপেক্ষা করে ঘোষিত তপশিল বহাল রাখলে আগামীতে নির্বাচন কমিশন ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

৩৩ বছর পার হলেও আজও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি উল্লেখ করে নেতারা বলেন, দেশবাসীর ভোটাধিকার আজ লুণ্ঠিত। আবারও ক্ষমতায় থাকার জন্য ‘আমি আর ডামি’র পাতানো নির্বাচনের ছক একে তা বাস্তবায়নের চেষ্টা করছে।

নেতৃবৃন্দ সরকারকে এ পথ থেকে সরে এসে নির্বাচনী তপশিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার গঠন করে তার অধীনে নির্বাচনী তপশিল ঘোষণার দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন সরকারের হুকুম তামিলকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গণদাবি ও জনমত উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ঘোষণা করে দেশকে সংঘাতের পথে আরও ঠেলে দিয়েছে।

এর আগে ১ থেকে ৬ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ, মিছিল, সমাবেশ, প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করে বাম জোট। এ ছাড়াও ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবসে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন ইকবাল কবির জাহিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১০

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১১

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১২

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৩

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৪

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৫

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৬

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৭

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৮

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৯

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

২০
X