কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ মিছিল

রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও ঘোষিত তপশিলের নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তা কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়। শতকণ্ঠে প্রতিবাদ শেষে বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক। এতে বক্তব্য রাখেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও এবি যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান প্রমুখ।

সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, এই সাজানো প্রহসনের নির্বাচন যারা বর্জন করেছে তারা পরীক্ষায় উত্তীর্ণ বর্জন এবং যারা অংশ নিচ্ছেন তারা সবাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জনগণের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে, জনরোষ বিস্ফোরিত হবার আগেই পদত্যাগ করুন।

মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্যসচিব আমিনুল ইসলাম এফসিএ ও আব্দুল বাসেত মারজান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব শাহ্ আব্দুর রহমান, মেহেদী হাসান চৌধুরী পলাশসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X