কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ত্যাগের পরশ পাথরে পরিশুদ্ধ করি মনের কালিমা : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। ত্যাগের পরশ পাথরে পরিশুদ্ধ করি মনের কালিমা। আলোকিত করি হৃদয় কোণের অন্ধকার। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে হই নিবেদিতপ্রাণ।

বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। আমাদের কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি, কল্যাণের পথ রচনা করতে হবে। আর এজন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন সততা ও ত্যাগের মহিমায়। অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্ম, চিন্তা, ত্যাগ, আনুগত্য ও সততার চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের এই দিনে আহ্বান জানাই, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X