কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ আ.লীগকে প্রতিহত করতে রাস্তায় নেমেছে : ১২ দলীয় জোট

রাজধানীর পল্টন মোড়ে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজধানীর পল্টন মোড়ে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, আওয়ামী লীগের একতরফা নির্বাচনমুখী অবস্থান দেখে মনে হচ্ছে আগামী নির্বাচনে (ভোটের দিন) ভোট কেন্দ্রগুলো আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পরিণত হবে। আওয়ামী লীগ প্রতারক। সুতরাং, জনগণ তাদের ভোট দেবে না। এবার জনগণ তাদের প্রতিহত করতে রাস্তায় নেমেছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তারা।

এর আগে রাজবন্দিদের মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ১২ দলীয় জোটের অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে বিজয়নগর ঘুরে পল্টন মোড় এসে শেষ হয়।

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, এদের নাম আওয়ামী লীগ! যারা মজলুম মানুষের রক্তের ওপর দিয়ে আবারও পাতানো নির্বাচন খেলা খেলতে চায়। তাদের প্রতিহত করতে হবে। এই দলটি এখন দেশের শক্র, জনগণের শত্রু। এবার জনগণ তাদের প্রতিহত করতে রাস্তায় নেমেছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম বলেন, জনগণ আর এই সরকারকে এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের বিজয় অর্জিত হবে।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির (কাজী জাফর) ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ বাবলু, বাংলাদেশ এলডিপির যুগ্ম মহাসচিব এম এ বাশার, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জমিয়তের মাওলানা আব্দুল মালিক চৌধুরী, আতাউর রহমান খান, এম কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, বাংলাদেশ লেবার পার্টির হুমায়ুন কবির, শরীফুল ইসলাম, বাংলাদেশ এলডিপি যুবদলের ফয়সাল আহমেদ, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, মনোয়ার হোসেন, জনি নন্দী, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান, ফাহিম হোসাইন , ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান, হাফেজ খালেদ মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X