কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ ছাত্রলীগ নেতাকে নিয়ে ভাইরাল সেই ভিডিওটি সঠিক নয়

আরিফ বাপ্পী। ছবি : সংগৃহীত
আরিফ বাপ্পী। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি আপত্তিকর ভিডিওতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন আরিফের (বাপ্পী) নাম জড়ায়। এর দায়ে তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার জানা গেল সেই ভাইরাল ভিডিওটি সঠিক নয়। ফরেসনিক করার পর দেখা গেছে ভিডিওটি ফেক।

মোশারফ হোসেন ভিডিওটির ফরেনসিক করার জন্য বাংলাদেশ পুলিশের সিআইডির আইটি ফরেনসিক শাখায় আবেদন করেন। এরপর পুলিশের আইটি বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয়। যেখানে দেখা যায় ভিডিওটি এডিট করে উপস্থাপন করা হয়েছে।

ফরেনসিক শাখা থেকে বলা হয়, ভুক্তভোগী মোশারফ হোসেনের নমুনা ছবির সঙ্গে ডিভিডিতে রক্ষিত ভিডিওতে দৃশ্যমান পুরুষের মুখমন্ডলের বৈশিষ্ট্যের পরস্পর মিল আছে। খ) ডিভিডিতে রক্ষিত ভিডিওটি (বিতর্কিত আলামত) যুক্ত করা অর্থাৎ এডিট করা হয়েছে এবং বিতর্কিত পোস্টগুলোর আইডি ও লিংকের পাসওয়ার্ড না পাওয়ায় কে বা কারা উক্ত পোস্ট তৈরি করেছে তার সর্ম্পকে সুনির্দিষ্ট কোনো মতামত প্রদান করে নাই।

কিন্তু আপত্তিকর এই ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় মোশারফ হোসেনের হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। রোববার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

৩ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যে বিষয়ে আরিফ বাপ্পী জানান, এটি একটি সুপার এডিট ভিডিও। মূলত তাকে ফাঁসানোর জন্য একটি চক্র ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১০

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১১

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৩

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৪

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৫

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৬

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৭

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৮

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৯

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

২০
X