কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৫ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল করতে সিইসিকে চিঠি

ঝালকাটি-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত
ঝালকাটি-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাটি-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের (বীর উত্তম) প্রার্থিতা বাতিল করতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছেন মো. আল মামুন খান নামে এক ব্যক্তি।

বিএনপি ছেড়ে আওয়ামী লীগের হয়ে ভোটের মাঠে নেমে শাহজাহান ওমর ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করে সিইসিকে এ চিঠি দেওয়া হয় বলে জানা গেছে।

ব্যারিস্টার এম শাহজাহান ওমর বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত, তিনি দলটির সাবেক ভাইস চেয়ারম্যান।

চিঠিতে অভিযোগ করা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী মোহাম্মদ শাজাহান ওমর (ঝালকাঠি-১, আসন নং ১২৫) গত ৪ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে কাঠালিয়া উপজেলাধীন পাইলট স্কুল মাঠে একটি নির্বাচনী জনসভা করেন। সভায় তার অনুসারীরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সমাবেশ স্থলে উপস্থিত হন। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়।

যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মোহাম্মদ শাজাহান ওমর আসন্ন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করেনি। তার এই ধরনের আচরণে এলাকার সাধারণ জনগণ ভীত। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X