রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের মনে ঈদের আনন্দ নেই : প্রিন্স

শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা গ্রামে নিজ বাড়িতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা গ্রামে নিজ বাড়িতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

সরকারের ব্যর্থতা, দুর্নীতি এবং ভ্রান্তনীতির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং তীব্র অর্থনৈতিক সংকটে মানুষের মনে ঈদের আনন্দ নেই বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা গ্রামে নিজ বাড়িতে শুক্রবার (৩০ জুন) বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রিন্স বলেন, সরকার পরিস্থিতিকে এতটাই অসহনীয় করে তুলেছে যে, সামাজিক বা ধর্মীয় উৎসব আয়োজন জনগণের কাছে পানশে হয়ে গেছে। উৎসব আয়োজন জনগণের দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী নেতাকর্মীরা জনগণের কল্যাণে নয়, দুর্নীতি-লুটপাট করে নিজেরা আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। তারা চরম জনদুর্ভোগ সৃষ্টি করে জনগণকে সীমাহীন কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, আওয়ামী লীগ জানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে তাদের শোচনীয় পরাজয় নিশ্চিত। সেজন্য আবারও তারা বিএনপিসহ বিরোধী দল ও ভোটারবিহীন একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। তবে এবার আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। ২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচনের নামে প্রহসন করতে গেলে জনগণ সমুচিত জবাব দেবে।

অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য হাফেজ আজিজুল হক, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আরফান আলী, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, সাবেক চেয়ারম্যান আবদুল হাই, মিজানুর রহমান মিজান, আবদুল হামিদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক, সহসভাপতি আবদুল আজিজ খান, সানোয়ার হোসেন, তারিকুল ইসলাম চঞ্চল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, সহসভানেত্রী ও উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়না, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১০

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১১

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১২

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৩

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৪

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৫

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৭

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৮

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

২০
X