কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকার দেশকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে : সমমনা জোট 

জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। জনমত উপেক্ষা করে দমনপীড়নের মাধ্যমে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নীল নকশা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, হালুয়া রুটি খাওয়ার জন্য সরকারের উচ্ছিষ্টভোগীরা আজ দেন দরবারে ব্যস্ত। আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট দলও নৌকাকে বিশ্বাস করে না। তাই জয়লাভ নিশ্চিত করতে তারা নৌকা প্রত্যাহার চায়।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে এক মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন।

মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর হয়ে পুনরায় পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের সফলে এ মিছিল করে সমমনা জোট। ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকার কৌশলে সকলবিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করছে। আর তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এই অবৈধ নির্বাচনের প্রক্রিয়ায় যারাই জড়িত থাকবেন, তাদের দেশের জনগণের কাছে একদিন জবাবদিহি করতেই হবে।

মিছিলে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, এনডিপি মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, মো. ফখরুজ্জামানসহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১০

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১১

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১২

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১৩

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৪

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৫

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৬

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১৭

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১৮

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১৯

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

২০
X