কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

সরকারের নৈতিক পরাজয় হয়ে গেছে : মঈন খান

ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকারের নৈতিক পরাজয় এরই মধ্যে হয়ে গেছে। তারা হয়তো বুলেট দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করতে পারে। কিন্তু আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে বিগত দেড় বছর ধরে প্রতিবাদ করে এসেছি। এই প্রতিবাদ আমরা রাজপথে থেকে করে যাব।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন- সরকার দাবি করে, তারা অনেক উন্নয়ন করছে। তারা ভালো কাজ করেছে আমি সরকারের প্রশংসা করি। তাহলে সরকার কেন ভয় পায় সুষ্ঠু ভোট দিতে? বলে প্রশ্ন রাখেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশে একদলীয় সরকার থাকতে পারবে না। এখানে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, এখানে দিনের ভোট রাতে হতে পারবে না। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের অন্তরের কথা।

বিএনপি এ নেতা আরও বলেন, এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, এখানে মানুষের ভোটের অধিকার নেই, এখানে গণতন্ত্র নেই, এখানে একদলীয় শাসন কায়েম হয়েছে। এখানে রাতে ঘরে কোনো মানুষ থাকতে পারে না, এখানে ভিন্ন মতের কথা কেউ বলতে পারে না। এখানে এক বাকশালের কথা সবাইকে বলতে হবে।

মঈন খান বলেন, আজকে আমরা জনগণকে নিয়ে একটি উদ্দেশ্যে সংগ্রাম করছি। এই সংগ্রাম ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এটা প্রতিটি মানুষ আজ উপলব্ধি করেছে। জনতা আজ বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১১

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১২

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৩

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৪

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৫

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৭

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

২০
X