কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৪:৫০ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের সঙ্গে আরাফাতের সাক্ষাৎ, কথা হলো যে বিষয়ে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আরাফাতের সাক্ষাৎ। ছবি : ফেসবুক থেকে নেওয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আরাফাতের সাক্ষাৎ। ছবি : ফেসবুক থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

শুক্রবার (৩০ জুন) ঢাকায় তাদের সাক্ষাৎ হয়। এ সময় ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপ করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানান মোহাম্মদ এ আরাফাত।

পোস্টে তিনি লেখেন, ‘বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় সুদূর যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন গতকালই বাংলাদেশে। গত এপ্রিল মাসে ওয়াশিংটন ডিসিতে তার সঙ্গে দেখা হয়েছিল। আজকে আবার দেখা হলো। ঢাকা-১৭ উপনির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপ হলো অনেকক্ষণ।’

এ ছাড়া সজীব ওয়াজেদ জয় পর্দার অন্তরালে থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X