কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ ছাড়া নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী : সিপিবি 

আজ শুক্রবার পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
আজ শুক্রবার পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

রাজনীতিতে জনগণ নেই এ ধরনের নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। এ নির্বাচন বর্জন করতে হবে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নেতারা।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বর্তমান গণতন্ত্রহীন পরিবেশ, জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না করে একতরফা প্রহসনের নির্বাচন অনুষ্ঠানে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

আলোচনা সভা থেকে রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ করে নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনাকে সংবিধানবিরোধী উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, দেশের মেহনতি সাধারণ মানুষের অংশগ্রহণে বিজয় অর্জিত হয়েছে। আজ কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হলেও শাসকগোষ্ঠী দেশকে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত করছে না।

তারা বলেন, গণতন্ত্রহীনতা, লুটপাট, সাম্প্রদায়িকতা আর সাম্রাজ্যবাদী আধিপত্য দেশবাসীর মাঝে চেপে বসেছে। এ অবস্থা থেকে দেশ বাঁচাতে জনগণকে ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতিতে নীতিনিষ্ঠ শক্তির সমাবেশ ঘটাতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ’৭২ এর সংবিধানের মূলভিত্তি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, প্রগতিশীল জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব হবে না।

দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সামছুজ্জামান হীরা, অমিত রঞ্জন দে, জাহাঙ্গীর আলম নান্নু, নিমাই গাঙ্গুলী, অর্ণব সরকার, কাজী রুহুল আমিন, দীপক শীল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১০

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১১

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৩

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৪

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৫

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৭

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৮

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৯

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

২০
X