কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা হেফাজতের

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো।
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো।

দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। তাই মহান বিজয় দিবস প্রতিটি বাঙালির সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান বিজয় দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে লড়াই করতে অনুপ্রেরণা জোগায়।

তারা বলেন, শোষণ, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে মহান মুক্তিযুদ্ধ আজীবন পথ দেখাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে শক্তি জোগায়। একাত্তরের বিজয় সারাবিশ্বের মুক্তিকামী মানুষকে আজীবন সাহস জোগাবে। তারা সব ভেদাভেদ ভুলে স্বপ্নের বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

নেতৃদ্বয় আরও বলেন, মহান বিজয়ের এই স্মরণীয় মুহূর্তে অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হচ্ছে, দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হকসহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। যেসব আলেম এরইমধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশির ভাগ দিন হাজিরার জন্য তাদের এক আদালত থেকে আরেক আদালতে হাজিরার জন্য ঘুরপাক খেতে হচ্ছে। বিজয়ের এই মাসে অনতিবিলম্বে কারাবন্দি আলেমদের মুক্তি দিতে হবে। হেফাজত নেতৃবৃন্দের নামে দায়েরকৃত হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে। ধর্মীয় মতাদর্শ ও ইসলামী রীতিনীতির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক ফ্রি মিক্সিং শিক্ষা পদ্ধতি বন্ধ করে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১০

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১১

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১২

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৩

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৪

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৫

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৮

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৯

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

২০
X