কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আ. লীগ স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে বিরোধী দলবিহীন নির্বাচন দিয়ে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে। তারা আগামী ৭ জানুয়ারি পাতানোর নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো আরও একটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) মহান স্বাধীনতার ৫৩তম বছর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সবার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে চরমোনাই পীর বলেন, ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেইসব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করছি।

তিনি বলেন, জাতি এমন এক সময় স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার চ্যালেঞ্জের মুখে। মানুষের নাগরিক ও ভোটাধিকার প্রশ্নবিদ্ধ। অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পেতে দিক্বিদিক ছুটোছুটি করছে। স্বাধীন সার্বভৌম দেশে মানুষ ভোট দিতে পারছে না দীর্ঘ ১৫ বছর ধরে।

চরমোনাই পীর বলেন, নিত্যপণ্যের কষাঘাতে মানুষের জীবন জর্জরিত। দেশে যখন জাতীয় সঙ্কট প্রকট হয়ে উঠছে। বিরোধী দল ও মতের উপর সরকারের খড়গহস্ত প্রসারিত। সংকটের পর পর সংকট সৃষ্টি হচ্ছে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনতার মূল অর্জন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে জাতি এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। দেশে বিরাজমান রাজনৈতিক সংকট থেকে দেশকে উদ্ধার করতে হবে।

স্বাধীনতার ৫৩ বছর উদযাপন উপলক্ষে সারাদেশে জেলা ও থানায় থানায় পতাকা র‌্যালি কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১৬ ডিসেম্বর) সংগঠনের সকল শাখায় শান্তিপূর্ণভাবে বিজয় পতাকা র‌্যালি করার জন্যে সংশ্লিষ্ট শাখাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেটে বেলা ১২টায় সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে পতাকা র‌্যালি কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X