কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হত্যার হুমকির অভিযোগে জি এম কাদেরের জিডি, জানেন না চুন্নু

জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

এই জিডির প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো জিডি হয়েছে কিনা আমি জানি না। তবে হুমকি আমার ফোনেও একটা না, বহু আছে কিন্তু আমি পরোয়া করি না।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

এ সময় নিজের মোবাইল ফোন দেখিয়ে চুন্নু বলেন, অনেক হুমকি এখানে আছে; মেরে ফেলবে, এই করবে, ওই করবে—আমার কিছু যায়-আসে না। আমি জিডি করারও প্রয়োজন বোধ করছি না। কারণ নির্বাচনে যাব, এটা আমার রাজনীতি। আমি জিডি করব না, প্রয়োজন মনে করি না।

আপনার কাছে হুমকি এসেছে নির্বাচন করার নাকি নির্বাচন থেকে সরে যাওয়ার- জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে। সরে যাওয়ার জন্য, করার জন্য না।

আওয়ামী লীগের সঙ্গে বৈঠক নিয়ে জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, বৈঠক ৭ তারিখ পর্যন্ত চলবে, নির্বাচনের সার্বিক বিষয়ে। আমরা একটা দৃষ্টান্ত রাখতে চাই, নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। নির্বাচন সুষ্ঠু করার জন্য দুই দলের প্রয়োজনে আমরা মাঝে মাঝে বসব।

জি এম কাদেরকে হত্যার হুমকির ঘটনায় গত ১৪ ডিসেম্বর জিডি করা হয় বলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান।

জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান সংবাদমাধ্যমকে বলেন, স্যারের (জি এম কাদের) নম্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তি মেসেজ প্রদান করে নির্বাচন থেকে বিরত থাকতে হুমকি দিয়েছে।

সেখানে বলা হয়েছে, আসন্ন নির্বাচন থেকে সরে না আসলে তাকে ও দেশ-বিদেশে অবস্থান করা তার পরিবার-পরিজনকে হত্যা করা হতে পারে। স্যার আইনে বিশ্বাসী। তাই তিনি বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখতে আমাকে নির্দেশ প্রদান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১০

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১২

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৩

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৪

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৫

সবার আগে নকআউটে কারা

১৬

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৮

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

২০
X