কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের চিঠি তো প্রকাশ করা যায় না : চুন্নু

বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা
বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা

আগামী ৭ জানুয়ারির আগ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। নির্বাচনে প্রতিযোগিতার দৃষ্টান্ত রাখতে ২ দল মাঝে মধ্যে আলোচনায় বসবে বলেও জানান এই নেতা।

শনিবার (১৬ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আসন্ন দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট মহাজোট করার সুযোগ নেই জানিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, এতে আস্থা নেই; বিশ্বাসও করি না।

ক্ষমতাসীনদের সঙ্গে শুধু আসনের ইস্যুতে বৈঠক হচ্ছে না জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও ভোটাররা যেন ভোটকেন্দ্রে আসতে পারে এসব বিষয়ে বেশি জোড় দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আলোচনার টেবিলে আসন মুখ্য নয়, তবে ভালো পরিবেশে উভয় পক্ষের মধ্যে কথাবার্তা চলমান। নির্বাচন নিয়ে সব কৌশল আমরা প্রকাশ করতে চাই না। কৌশলে সব দলই চায় সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে।

সব আসনে আওয়ামী লীগের সঙ্গে জাপা প্রতিদ্বন্দ্বিতা করবে জানিয়ে তিনি বলেন, আমরা একটি আসনেও প্রার্থী প্রত্যাহার করব না। নির্বাচন থেকে চলেও যাব না।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকির কারণে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে থানায় জিডি করা প্রসঙ্গে চুন্নু বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। নির্বাচন বর্জন করতে আমার ফোনেও বহু হুমকির ক্ষুদেবার্তা আছে। এসব বিষয় পরোয়া করি না, থানায় জিডি করারও প্রয়োজন মনে করি না।

আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, অনেক কথা হয়। এর মধ্যে আসন একটি বিষয়। আগামীকাল এসব বিষয়ে আপনাদের জানাব।

আওয়ামী লীগের কাছে কত আসনের তালিকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, প্রেমের চিঠি তো প্রকাশ করা যায় না। প্রেমের সম্পর্কের মধ্যে নির্বাচনী দেন দরবারে জাপা নায়ক হতে চায়।

অপর এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, মানুষ কেন্দ্রে আসতে পারলে এবার নীরব ভোট বিপ্লব হবে। বেশি নয় ১৫১ আসন পেলেই আমরা খুশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১০

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১১

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১২

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৩

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৫

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৬

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৭

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৮

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৯

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

২০
X