কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৬ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়নগরে সাবেক ছাত্রদল নেতাদের মিছিল

বিজয়নগরে সাবেক ছাত্রদল নেতাদের মিছিল। ছবি : সংগৃহীত
বিজয়নগরে সাবেক ছাত্রদল নেতাদের মিছিল। ছবি : সংগৃহীত

একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকে দেশব্যাপী চলমান হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতারা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল আটটায় নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলকারীরা ঘোষিত নির্বাচনী তপশিল বাতিল, সংসদ ভেঙে দেওয়াসহ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারিক উজ জামান, শোয়েব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম রানা।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদবঞ্চিত সাবেক ছাত্র নেতাদের এই মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ হাফিজ।

এ ছাড়া মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহধর্ম সম্পাদক জিল্লুর রহমান কাজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি এবাদুল হক পারভেজ, দর্শন বিভাগের সাবেক সভাপতি আমিনুর রহমান খন্দকার কাকন, মিনহাজুল আবেদীন, যুবদল নেতা সালাউদ্দিন সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X