কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

৬৮টি সাংগঠনিক থানায় একযোগে জামায়াতের গণসংযোগ

পল্টন থানা জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ। ছবি: সংগৃহীত
পল্টন থানা জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ। ছবি: সংগৃহীত

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণের ৬৮টি সাংগঠনিক থানায় একযোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২২ ডিসেম্বর) কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটপ্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর পল্টনে শান্তিনগর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

পল্টন থানার উদ্যোগে আয়োজিত এই লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমেদ খান, অ্যাডভোকেট মারুফুল ইসলাম, সুলতান উদ্দীন, আফম ইউসুফ, মোস্তাফিজ শাহীন ছাত্রনেতা তানভীরসহ স্থানীয় নেতারা।

এদিন পল্টন, মতিঝিল, খিলগাঁও, যাত্রাবাড়ী, ওয়ারী, বংশাল, লালবাগ, চকবাজার, শাহবাগ, সবুজবাগ, রমনা, ধানমন্ডি, কোতোয়ালি, মুগদা, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ, কদমতলী, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, ডেমরা, শাহজাহানপুরসহ রাজধানীর ৬৮টি সাংগঠনিক থানায় গণসংযোগ ও কয়েক লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X