কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জনে রাজধানীতে বাম জোটের প্রচারাভিযান

শনিবার রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে শান্তিনগর পর্যন্ত প্রচারপত্র বিতরণ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে বাম জোটের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
শনিবার রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে শান্তিনগর পর্যন্ত প্রচারপত্র বিতরণ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে বাম জোটের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ‘একতরফা’ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীতে প্রচারাভিযান শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে শান্তিনগর পর্যন্ত প্রচারপত্র বিতরণ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে দলটির নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের (মার্ক্সবাদী) মানস নন্দী, সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী, বাসদের নাসির উদ্দীন প্রিন্স, সিপিবির জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, জাহিদ হোসেন খানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, আমরা ভোট চাই কিন্তু ভোটের নামে তামাশা ও লুটপাটের ভাগাভাগি চাই না। মানুষের ভোট ও কাজের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ভাগাভাগি রুখে দাঁড়াতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, গত দুটি ভোটে তথাকথিত নির্বাচিতরা টাকার পাহাড় গড়ে তুলেছে, এলাকায় জমিদারতন্ত্র কায়েম করেছে। জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে ভয়ের রাজত্ব কায়েম করেছে। এবারের ভোটের নামে তামাশা রুখে দাঁড়িয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১০

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১১

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১২

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৩

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৪

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৫

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৬

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৭

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৮

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৯

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

২০
X