কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের আচরণ চরম অগণতান্ত্রিক : জেএসডি

রাজধানীতে মঙ্গলবার ভোট বর্জনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি। ছবি : কালবেলা
রাজধানীতে মঙ্গলবার ভোট বর্জনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, সরকার ক্রমাগতভাবে অসহিষ্ণু হয়ে উঠছে। ‘একতরফা প্রহসনের নির্বাচন’ জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। সে কারণে সরকার জিঘাংসার বশবর্তী হয়ে বিরোধী দলের ওপর প্রতিনিয়ত হামলা-মামলা করছে। সরকারের আচরণ চরম অগণতান্ত্রিক, এটা গ্রহণীয় হতে পারে না। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে পুলিশি বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

জেএসডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘একতরফা ভোট বর্জনের আহবানে’ জেএসডির প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ মিছিলে পুলিশ বাধা দেয়। দলটির অভিযোগ, এ সময় পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। জেএসডির নেতাকর্মীরা এরপরে পল্টন মোড় থেকে গণসংযোগ এবং মিছিল শুরু করে। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেটে পৌঁছালে আবারও পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে নেতাকর্মীরা আবারও সংঘটিত হয়ে দৈনিক বাংলার মোড় থেকে গণসংযোগ শুরু করে মতিঝিল মেট্রোরেল স্টেশনের কাছে পৌঁছালে পুলিশ আবারও বাধা প্রদান করে এবং ব্যানার ছিনিয়ে নেবার চেষ্টা করে।

পুলিশি বাধার মুখে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জেএসডি। এতে স্বপন ছাড়াও দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি বক্তব্য দেন।

কর্মসূচিতে জেএসডির সহসভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, কামরুল আহসান অপু, ফারজানা দিবা, মোহাম্মদ মোস্তাক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১০

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১১

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১২

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৪

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৫

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৬

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৭

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৯

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

২০
X