কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১০ উপনির্বাচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু

মহিউদ্দিন বাচ্চু। ছবি: সংগৃহীত
মহিউদ্দিন বাচ্চু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-ডবলমুরিং) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।

গতকাল সোমবার (৩ জুলাই) রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় বাচ্চুকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভাটি অনুষ্ঠিত হয়। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া মনোনয়নের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ২৯ জন। তারা দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে মহিউদ্দিন বাচ্চুকে চূড়ান্ত করা হয়।

বাচ্চু চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক। গত বছর সম্মেলনের মধ্য দিয়ে তিনি যুবলীগ থেকে বিদায় নেন। এরপর তিনি মহানগর আওয়ামী লীগের সদস্য হন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন।

প্রসঙ্গত, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে আসনটিকে শূন্য ঘোষণা করা হয়। ৩০ জুলাই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়াল ধসে নিহত ১, আহত চারজনকে হাসপাতালে ভর্তি

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ট্রমা পেরিয়ে নতুন জীবনে মৌসুমী হামিদ, জানালেন অজানা গল্প

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

১০

আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি

১১

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই

১২

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

১৩

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

১৪

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

১৫

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের কোচ

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যান্সার আক্রান্ত সন্তানসহ জুলাইয়ে শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

১৭

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, ওসিসহ নিহত ৯

১৮

মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

১৯

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১০, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

২০
X