কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জনের আহ্বানে ফকিরাপুলে সাবেক ছাত্রদল নেতাদের লিফলেট বিতরণ

রাজধানীতে লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের সাবেক নেতারা। ছবি : কালবেলা
রাজধানীতে লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের সাবেক নেতারা। ছবি : কালবেলা

বিএনপির ডাকে ‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা।

সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফকিরাপুল বকসি হোটেলের সামনে থেকে এই লিফলেট বিতরণ শুরু হয়। এরপর ফকিরাপুল মোড়, ফকিরাপুল বাসস্ট্যান্ড, কাঁচাবাজার হয়ে টিএন্ডটি স্কুল ও কলেজের সামনে এসে এই কার্যক্রম শেষ হয়।

লিফলেট বিতরণকালে আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সাজানো নাটক অভিহিত করে মানুষকে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করেন তারা।

এ সময় তারা বলেন, এ নির্বাচন হচ্ছে ‘আমরা আর মামুরা’ নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেক উজ জামান, শোয়েব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম রানা, এবিএম মহসিন বিশ্বাস, সাবেক সহসাধারণ সম্পাদক মাহবুব হোসেন সিকদার।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক কোয়েল হোসেন, সাবেক কেন্দ্রীয় সহক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, সদস্য নাজমুল হাই রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি এবাদুল হক পারভেজ, দর্শন বিভাগের সাবেক সভাপতি আমিনুল হক খন্দকার কাকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগের সাবেক সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন সুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X