কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ডামি’ নির্বাচন রাষ্ট্রের বিপদ ডেকে আনবে : রব

সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। ছবি : কালবেলা
সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আগামী ৭ জানুয়ারির ‘ডামি’ নির্বাচন বাতিল করতে হবে। কারণ, এ নির্বাচন রাষ্ট্রের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘প্রতিদ্বন্দ্বিতাবিহীন, প্রহসনমূলক ও ডামি নির্বাচন বর্জনের আহ্বানে’ জেএসডির উদ্যোগে এই আলোচনা সভা হয়।

আ স ম রব লিখিত বক্তব্যে বলেন, ৭ জানুয়ারির একতরফা ও ডামি নির্বাচন হবে আত্মঘাতী। এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্র ও সমাজ নানামাত্রিক সর্বনাশের দিকে ধাবিত হতে পারে।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে প্রজাতন্ত্রকে চিরতরে মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্ছিন্ন করার আয়োজন সম্পন্ন করা হবে। প্রজাতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানের সাংবিধানিক ও নৈতিক কর্তৃত্ববহির্ভূত দলীয় প্রতিষ্ঠানে আত্তীকরণ সম্পন্ন হবে। দীর্ঘদিন যাবত ভোটারবিহীন সংস্কৃতির কারণে জনগণ, পেশাজীবী, কর্মজীবী, ছাত্র-তরুণ জনগোষ্ঠীসহ বিরাট একটি অংশ রাজনীতি বিযুক্ত হয়ে পড়বে। ভূ-রাজনীতিতে বাংলাদেশ পরাশক্তির দাবার ঘুঁটিতে পরিণত হবে। একতরফা নির্বাচনের কারণে দেশ বৈশ্বিক গণতান্ত্রিক শক্তির নানাবিধ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে। অভ্যন্তরীণ রাজনীতি সংঘাত, সংঘর্ষ ও রক্তপাতের দীর্ঘস্থায়ী সংকটে পতিত হবে। দুর্নীতি ও লুণ্ঠনে অর্থনৈতিক বিপর্যয় ও সামাজিক বৈষম্য আরও বৃদ্ধি পাবে, মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের অভাবে ক্ষুধার্ত মানুষের হাহাকারে দুর্ভিক্ষাবস্থা দেখা দিতে পারে। সরকারের মানবাধিকার লঙ্ঘন ও গণবিরোধী অবস্থানের কারণে কূটনৈতিক সংকট ও ভূ-রাজনীতির মেরুকরণে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা চরম ঝুঁকিপ্রবণ হয়ে পড়বে। সুতরাং এই নির্বাচন অনুষ্ঠান থেকে প্রজাতন্ত্র সকলকেই বিরত থাকতে হবে, নির্বাচন বর্জন করতে হবে।

জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X